দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-03-10T12:54:55+00:00
2026-03-10T19:39:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জুলাই নিয়ে আইজিপির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে
পুলিশ সদরদপ্তর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৭:৩৯ পিএম
গতকাল সোমবার অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি মূলত বলতে চেয়েছেন, জুলাই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতো অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, নির্যাতিত এবং অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা চাকরি হারানো পুলিশ সদস্যসহ অনেকেই রাজপথে ছিলেন। আইজিপি নিজেও সেসময় ওই আন্দোলনে শরিক হয়েছিলেন। ওই প্রেক্ষাপটেই তিনি মন্তব্যটি করেছিলেন বলে জানানো হয়।

বক্তব্যের মূল অর্থ বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা দুঃখজনক বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সবাইকে আইজিপির পূর্ণ বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনার আহ্বান জানানো হয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গতকাল সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইজিপির বক্তব্য প্রচার হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও জুলাই নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের  ‘গণ-অভ্যুত্থান বা জুলাই কারও ব্যক্তিগত সম্পদ নয়; এটি জনগণের সম্মিলিত আন্দোলন ও অধিকার। আমরাও এই আন্দোলনের অংশগ্রহণ করেছি। ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে’- এমন বক্তব্য প্রচার করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]