দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-03-31T14:29:11+00:00
2026-03-31T19:11:34+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সাবেক ডিআইজি জলিল মন্ডলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ৩১.০৩.২০২৬ ৭:১১ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১১ বছর আগে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই সময় তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। 

বিচারক মহিদুল হক আনাম চৌধুরীর একক বেঞ্চ আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। একই সঙ্গে ৫ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন। 

দুপুর সাড়ে ১২টায় আব্দুল জলিল মন্ডলকে ট্রাইব্যুনালে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মিন্টু রোডের ডিবি অফিসে রাখা হয়। 

২০১৫ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ওই ঘটনায় গত বছরের ৫ মে আব্দুল জলিল মন্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। জলিল মন্ডল এই মামলা দুই নম্বর আসামি। 

ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]