বাসস

জাতীয়

2026-04-10T15:29:03+00:00
2026-04-10T20:35:56+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’—ভিডিওটির বিষয়ে যা জানা গেল
বগুড়া-৬ উপনির্বাচন
বাসস
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৮:৩৫ পিএম
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালনের একটি ভিডিওকে ‘ধানের শীষে জাল ভোট’ দাবিতে চালানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, প্রচারিত ভিডিওটি জাল ভোটের নয়; এটি ব্যালট পেপারে নির্বাচনি কর্মকর্তার সিল দেওয়ার দৃশ্য। ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’ দাবিতে ওই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, বগুড়া-৬ উপনির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে জাল ভোট দেওয়ার দাবি তুলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। তবে যাচাই করে দেখা গেছে, এটি মূলত নির্বাচনি কর্মকর্তার দায়িত্ব পালনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

এ ছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ বিষয়ে গবেষণা চালায়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাফ্যাক্ট।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]