দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-04-12T13:28:30+00:00
2026-04-12T19:01:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৮ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৭:০১ পিএম
ছবি: আইএসপিআর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মোরমতের লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসের দরবার হলে সশস্ত্র বাহিনীর দরবার অনুষ্ঠানে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। তবে আমরা মনে করি সশস্ত্র বাহিনী কোনও নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের একমাত্র দায়িত্ব।

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। তবে ২০২৪ সালেল ৫ আগস্ট পরবর্তী এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সেনাবাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে।

তিনি আরও বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের ইশতেহার আমরা বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র মেরমতের লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল।এ সনদের প্রতিটি দফা ঠিক যেভাবে ছিল, সেভাবেই বাস্তবায়নেই আমরা বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনও কেউ পরাজিত করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন, তা যেন নিভে না যায়।

তারেক রহমান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর অনন্য ভূমিকার প্রশংসা করেন। বলেন সশস্ত্র বাহিনী কোন নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব। সেখানে গেলে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]