বগুড়া প্রতিনিধি

জাতীয়

2026-04-20T13:23:54+00:00
2026-04-20T18:13:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ২০.০৪.২০২৬ ৬:১৩ পিএম
উত্তরাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ বগুড়া অবশেষে সিটি করপোরেশনে উন্নীত হয়েছে। ১৮৭৬ সালে পৌরসভা হিসেবে যাত্রা শুরুর দীর্ঘ দেড়শ বছর পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ১৩তম নগর সংস্থা হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। বেলা ১২টার দিকে পৌর ভবনে নামফলক উন্মোচন করে নতুন এই সিটি করপোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বগুড়া সিটি করপোরেশন যুক্ত হওয়ার মাধ্যমে দেশে এখন সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়াল ১৩টিতে। এর আগে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ এই তালিকার অন্তর্ভুক্ত ছিল।

ঐতিহাসিক তথ্যানুযায়ী, ব্রিটিশ শাসনামলের ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভায় বর্তমানে ২১টি ওয়ার্ড রয়েছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এই নগরীর জনসংখ্যা প্রায় চার লাখ। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। সে সময়ই ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয় এবং বগুড়াকে সিটি করপোরেশনে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে প্রশাসনিক নানা জটিলতায় সেই উদ্যোগ বাস্তবায়নে দীর্ঘ দুই দশক সময় লেগে গেল।

ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম এবং বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বগুড়া সিটি করপোরেশনের এই আনুষ্ঠানিক যাত্রায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন, দীর্ঘ প্রতীক্ষিত এই প্রশাসনিক পরিবর্তনের ফলে অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজতর হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নবগঠিত সিটি করপোরেশনের সার্বিক সমৃদ্ধি কামনা করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]