দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-04-24T17:54:07+00:00
2026-04-24T17:54:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করলো সেনাবাহিনী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ পিএম 
বান্দরবানের লামা উপজেলায় অপহৃত ছয় রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শুক্রবার ভোরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার লামার হাতিরডেরা–টংকাবতী এলাকা থেকে ওই শ্রমিকদের অপহরণ করেছিল একদল দুর্বৃত্ত।

আজ (২৪ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়, শ্রমিকরা অপহরণের শিকার হওয়ার পরপরই তাদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহল দল মাঠে নামে। গত বৃহস্পতিবার রাত থেকে দুর্গম পাহাড়ি অঞ্চলে নিবিড় অনুসন্ধান ও চিরুনি অভিযান শুরু করেন সেনাসদস্যরা। সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা ও চারদিক থেকে ঘিরে ফেলার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখেই গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে শুক্রবার ভোরের আলো ফুটলে সেনাবাহিনীর টহল দল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, উদ্ধার হওয়া সকল ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কাজ চলছে। এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দেশের শান্তি ও জনসাধারণের জানমাল রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]