দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-04-29T15:50:34+00:00
2026-04-29T15:50:34+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৫০ পিএম 
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। 

বুধবার (২৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমান অগ্রাধিকারগুলো সম্পর্কে অবহিত হয়। আলোচনায় মূলত ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন ইউনিভার্সিটির (ডিএসসিইউ) মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। 

দুই পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

একই সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ইউনাইটেড স্টেটস মিলিটারি গ্রুপের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রবার্ট গ্রিন এবং ডিএসসিইউ-এর রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মাইকেল রেমবোল্ড। 

এ ছাড়া ডিএসসিইউ-এর আরও দুজন ঊর্ধ্বতন প্রতিনিধি এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন। বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]