দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-05-08T20:23:48+00:00
2026-05-09T14:02:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে বিএনপিই প্রথম গণহত্যার স্বীকৃতি দিয়েছিল: তথ্যমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ২:০২ পিএম
বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা চত্বরের শহীদদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনোই ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি। বরং শাপলা চত্বরের ওই মর্মান্তিক ঘটনার বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় শুরু থেকেই রাজনৈতিকভাবে শক্ত অবস্থান নিয়েছে দলটি। সেই সময় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি টানা দুই দিন হরতাল পালন করেছিল এবং জাতীয় সংসদেও শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, শাপলা চত্বরের শহীদদের পরবর্তী সব দায়িত্ব বিএনপি অবশ্যই পালন করবে। 

তার মতে, একটি রাজনৈতিক দল তখনই প্রকৃত অর্থে সফল হয়, যখন তারা কেবল দলীয় কর্মীদের নয়, বরং সমাজের সব শ্রেণির মানুষের গ্রহণযোগ্যতা ও অনুভূতিকে গুরুত্ব দিতে পারে। দেশের স্বার্থ, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যই যে সবচেয়ে বড় শক্তি, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে।

দেশের ঐতিহাসিক সংগ্রামগুলোর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে চব্বিশের জুলাই বিপ্লব- সব আত্মত্যাগের মূল উদ্দেশ্য ছিল মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা। তাই ক্ষমতার চেয়েও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিগত শেখ হাসিনা সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে বিচারব্যবস্থাকে ধ্বংস করেছিল। 

তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার দাবি করেন। সভায় অন্যান্য বক্তারাও শাপলা চত্বরের শহীদদের প্রতি জাতীয় দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]