দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-05-24T13:27:04+00:00
2026-05-24T17:10:31+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
রাজধানী ছাড়ছেন পোশাকশ্রমিকেরা, প্রথম দিনে ছুটি ১০৮ কারখানায়
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:২৭ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৫:১০ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও এর আশপাশের শিল্পাঞ্চলের তৈরি পোশাকশ্রমিকেরা গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। ঈদযাত্রায় সড়কে বাড়তি চাপ ও যানজট এড়াতে সরকারের সঙ্গে সমন্বয় করে এবার ধাপে ধাপে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে। 

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রোস্টার অনুযায়ী আজ রোববার থেকে এই ছুটি শুরু হয়েছে। প্রথম দিনে আজ সারা দেশের মোট কারখানার প্রায় ছয় শতাংশ অর্থাৎ ১০৮টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল ২৫ মে সোমবার দ্বিতীয় ধাপে আরও ৬৬৪টি কারখানা বা প্রায় ৩৭ শতাংশ প্রতিষ্ঠানে ছুটি হবে। ২৬ মে মঙ্গলবার সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হবে, যা মোট তৈরি পোশাক কারখানার প্রায় ৪৩ শতাংশ। আর শেষ ধাপে আগামী ২৭ মে ছুটি পাবে বাকি ২৫১টি কারখানা, যা মোট সংখ্যার প্রায় ১৪ শতাংশ।

বিজিএমইএ’র সহ সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সরকারের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে তৈরি পোশাক কারখানাগুলো ছুটি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রোস্টারের ফলে শ্রমিকেরা একদিকে যেমন সড়কে বড় কোনো ভোগান্তি ও চাপ ছাড়াই স্বস্তিতে গ্রামের বাড়িতে যেতে পারবেন, তেমনি ঈদ উদযাপন শেষে সুশৃঙ্খলভাবে আবার কর্মস্থলে ফিরে আসতে পারবেন।

তিনি আরও জানান, এবারও সব কারখানায় বেতন-বোনাস দেওয়া হচ্ছে। কিছু কারখানায় বাকি থাকলেও আজ-কালের মধ্যে তা পরিশোধ করা হবে। সরকারি প্রণোদনার টাকা সময়মতো পাওয়ায় তুলনামূলক দুর্বল কারখানাগুলোও শ্রমিকদের পাওনা মেটাতে পারছে।

আরও জানান, অনেক কারখানা এবার শ্রমিকদের চলতি মে মাসের বেতনও অগ্রিম পরিশোধ করেছে, যাতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। 

এদিকে কারখানাগুলো ছুটি হতে থাকায় ঢাকার পাশাপাশি গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। শ্রমিকদের এই ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে ছুটি শেষে শ্রমিকেরা যাতে যথাসময়ে নিরাপদভাবে কর্মস্থলে ফিরতে পারেন, সে বিষয়েও নজর রাখছে কারখানা কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]