দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-06-02T13:11:42+00:00
2026-06-02T19:46:29+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জুন মাসে একাধিক তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:১১ পিএম  আপডেট: ০২.০৬.২০২৬ ৭:৪৬ পিএম
চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়। আর জুনের শুরু থেকেই বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ু দেশে প্রবেশ করার কথা। স্বাভাবিক নিয়মে এ মাসে দেশে যথেষ্ট বৃষ্টিপাত হয়, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু আবহাওয়া অধিদপ্তরের চলতি জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে ভিন্ন কথা। এ বছর এই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার জুন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। 

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে সারা দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। শুধু তা–ই নয়, এ মাসে দেশের ওপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টিপাত কম হলেও এ মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ পরবর্তীতে মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া মাসের শুরু থেকেই মৌসুমি বায়ু দেশের বিভিন্ন প্রান্তে বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘকালীন পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির মাস। সাধারণত এই মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, যার পরিমাণ গড়ে ৫২৩ মিলিমিটার।

চলতি জুন মাসে কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও বিদায়ী এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের সবচেয়ে গরমের মাস হিসেবে পরিচিত এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে, যা ছিল বেশ অস্বাভাবিক। এপ্রিলের ওই অতিবৃষ্টির কারণে দেশের হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে যায়।

অন্যদিকে, সদ্য সমাপ্ত মে মাসের আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, গত মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে সবচেয়ে বেশি, প্রায় ৯৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]