দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-11T20:38:58+00:00
2026-06-11T20:41:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
টাইগারদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৮:৪১ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এক ম্যাচ হাতে রেখেই ক্রিকেটের পরাশক্তি অজিদের বিপক্ষে এই গৌরবোজ্জ্বল জয় আসায় খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর মিরপুরে অবস্থিত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারায় টাইগাররা। এর ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। 

এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল টাইগাররা।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই গৌরবময় অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করে তুলবে।

দলগত পারফরম্যান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনে বিশ্ব ক্রিকেটে আরও বড় বড় সাফল্য অর্জন করবে।

ঐতিহাসিক এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]