দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-13T14:46:47+00:00
2026-06-13T14:48:18+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ২:৪৮ পিএম
নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২০২৬-২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা (এন-৫) প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

দেশের ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ (ঢাকা) এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের এভিএমআইএস (AVMIS) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে।

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রেও এটি ইতিবাচক অবদান রাখবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]