দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-20T14:27:34+00:00
2026-06-20T17:46:16+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর ‘কাইল্যা’ পলাশের মৃত্যু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৫:৪৬ পিএম
ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা’ পলাশ
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন পুলিশের একসময়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে ‘কাইল্যা’ পলাশ। গত ১২ জুন (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে রামপুরার বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ।

শুক্রবার রাত ১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

গত ১২ জুন দুপুরে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় ১৪ জুন (রোববার) রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার পর পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন পলাশ। দীর্ঘদিন কারাগারে থাকার পর মাসখানেক আগে তিনি জামিনে বের হন।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ভুক্তভোগীর স্ত্রী মাহমুদা খানম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় সন্দেহভাজন হিসেবে পিচ্চি আল আমিন, মোল্লা জনি, ফারুক চাচা, তোতলা আল আমিন ও গলদা বাদশাসহ ১১ জনের নাম বলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

স্বজনের অভিযোগ, মামলায় অভিযুক্ত ব্যক্তিরা শাহাজাদা গ্রুপের সদস্য। রামপুরা-খিলগাঁও এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ তাদের হাতে।

দেশবার্তা/একে




  বিষয়:   রামপুরা  এভারকেয়ার হাসপাতাল  গুলিবিদ্ধ 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]