দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-06-21T15:04:58+00:00
2026-06-21T16:39:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা ঝুঁকি নেবে তারা নিজেরা ঝুঁকিতে পড়বে
র‍্যাব-২
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:০৪ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৪:৩৯ পিএম
র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নাঈমুল হাসান। ছবি: সংগৃহীত
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায় বা ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে এমনটাই বলেছেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নাঈমুল হাসান।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তার’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ছিনতাইকারী চক্রের হোতা গ্রেপ্তার সংক্রান্ত তথ্য জানিয়ে নাঈমুল হাসান বলেন, গত (১৭ জুন) ছিনতাই এবং বহুল আলোচিত আদাবর থানার পুলিশ অ্যাসল্ট মামলার আসামি ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান ‘কিশোর গ্যাং’ লিডার আবু হাসান সাঈদ (৩৩) ও শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করা হয়। 

এরই ধারাবাহিকতায় ২০ জুন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়ীবাঁধ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি অস্ত্রসহ ছিনতাইকারী সোহেল ওরফে ‘মাওরা’ সোহেলকে (২৮) গ্রেপ্তার করে। ‘মাওরা’ সোহেল মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং এবং ছিনতাইকারী গ্রুপ, ‘মাওরা গ্রুপ’ এর প্রধান এবং আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড।

তিনি বলেন, একইদিন মধ্যরাতে র‍্যাব-২ আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা থেকে অপর দুজন ছিনতাইকারী মো. শফিকুল ইসলাম সুজন (৩০) ও মো. রাসেলকে (২৩) ২টি সামুরাই এবং ১টি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করে।

‘মাওরা’ সোহেলের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী এবং রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত, মাদকসহ মোট ১৪টি মামলা এবং ২টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়া সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ১টি করে মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অস্থিরতা চলছে। এই দিনটিকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু সব স্টেশনগুলোতে অলরেডি ম্যাসেজ দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, যদি কেউ ২৩ তারিখকে নিয়ে অস্ত্র দিয়ে হোক বা যেভাবেই হোক আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঝুঁকি তৈরি করতে চায় তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে। যেকোনোভাবেই হোক আমরা প্রতিহত করবো।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]