দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-06-23T19:53:10+00:00
2026-06-24T14:38:42+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
জামায়াতপন্থি ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ২:৩৮ পিএম
সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না করাসহ কয়েকটি ইস্যুতে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেন তারা।

মঙ্গলবার (২৩ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথক পদত্যাগপত্র জমা দেন এসব আইন কর্মকর্তা। তারা সবাই জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম ইউসুফ আলী জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল, মানবাধিকার কমিশন অধ্যাদেশ এবং গুম কমিশন অধ্যাদেশ পাস না করার প্রতিবাদে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম। 

এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]