দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-24T18:48:55+00:00
2026-06-24T18:48:55+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
শাহজালালে লাগেজ অদল-বদল, প্রবাসীদের মুখে হাসি ফেরাল আনসার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করা হয়েছে। একই সাথে ভুলবশত লাগেজ অদল-বদল হওয়া অন্য প্রবাসীর লাগেজও তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট লাগেজ দুটি হস্তান্তর করে আনসার বাহিনী।

বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর ও আনসার সূত্রে জানা গেছে, ওমানফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা বিমানবন্দর থেকে বের হওয়ার পর নিজের লাগেজটি খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত আনসার সদস্য (এপিসি) মো. নিজাম উদ্দীনকে বিষয়টি জানান। ঘটনাটি জানার পরপরই নিজাম উদ্দীন লাগেজটি উদ্ধারের উদ্যোগ নেন এবং শিফটে দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে বিষয়টি অবহিত করেন।

থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়ার নির্দেশনায় আনসার সদস্যরা ক্যানোপি এলাকায় মাইকিং ও নিবিড় অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে আনসার সদস্যরা ক্যানোপি এলাকায় একটি মালিকবিহীন লাগেজ পড়ে থাকতে দেখেন।

বাংলাদেশ আনসারের এপিসি মো. নিজাম উদ্দীন, ‘আমরা যখন পড়ে থাকা লাগেজটির ট্যাগ পরীক্ষা করি, তখন সেখানে একটি মোবাইল নম্বর পাই। সেই নম্বরে যোগাযোগ করা হলে দুবাই প্রবাসী মো. ঈমান আলীর সাথে কথা হয়।’

ফোনে যোগাযোগ করা হলে দুবাই প্রবাসী মো. ঈমান আলী জানান, তিনি ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে ফেলে অন্য একটি লাগেজ নিয়ে চলে গেছেন। আনসার সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত বিমানবন্দরে ফিরে আসেন।

পরবর্তীতে দেখা যায়, ঈমান আলী ভুল করে ওমান প্রবাসী শাহীন মৃধার লাগেজটি নিয়ে গিয়েছিলেন। পরে আনসার সদস্যরা উভয় যাত্রীর উপস্থিতিতে লাগেজের ট্যাগ নম্বর, সঠিক বিবরণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করেন। নিশ্চিত হওয়ার পর উভয় প্রবাসীর কাছে তাদের নিজ নিজ লাগেজ বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে ওমান প্রবাসী মো. শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত ও দায়িত্বশীল সহায়তার জন্য তিনি বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জনসেবা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এ ঘটনাটি তাদের জনবান্ধব সেবা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]