দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-06-28T19:30:12+00:00
2026-06-28T19:30:12+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
‘অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে খবরের ভেতরের খবর বের করুন’
বিএসআরএফের ফল উৎসবে তথ্য সচিব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৩০ পিএম 
ছবি: পিআইডি
ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে সাংবাদিকদের প্রকৃত সত্য এবং খবরের ভেতরের খবর বের করে আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুসন্ধানী সাংবাদিকতা কমে গেছে উল্লেখ করে তথ্য সচিব বলেন, ‘একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব এবং মিথ্যা তথ্য- এগুলোতে সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা খুব কমে গেছে, সেটা দিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।’

সাংবাদিকতাকে একটি মহান পেশা ও ব্রত হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, ‘আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিত। আমাদেরও আপনাদের প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আমি বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হন।’ 

তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন- একে একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তিনি প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর প্রকাশের অনুরোধ জানান।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দু-একটি পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদের প্রসঙ্গ টেনে সচিব মন্তব্য করেন, এগুলো অপতথ্য এবং মিথ্যা তথ্যের শামিল। 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে যাচাই করে তারপর আপনারা সেই মতামতগুলো দেবেন। সাংবাদিকতার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমার সঙ্গে বা আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন।’

বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল।

এছাড়া ডিআরইউএর সাবেক সভাপতি ও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সংগঠনের সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ জ্যেষ্ঠ সদস্যরা ফল উৎসবে অংশ নেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]