দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-07-10T19:55:30+00:00
2026-07-10T19:55:30+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ক্লাস ৬ সেপ্টেম্বর থেকে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার
আসনপ্রতি লড়বেন ৫ জন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৫৫ পিএম 
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিকেল ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন পাঁচজন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা হবে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এ ছাড়া পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে ওই নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানতে পারবেন।

বাকি দুই ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই

আগামী ১৭ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞান ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৫৫৩টি এবং ব্যবসায় শিক্ষায় আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এই দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৯৭টি।

তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে মোট আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]