বিশেষ প্রতিনিধি

জাতীয়

2026-07-11T10:47:40+00:00
2026-07-11T15:28:23+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আট দশক পূর্ণ করে ৮১ বছরে পদার্পণ করলো
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৩:২৮ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল। ইতিহাসগড়া এই প্রতিষ্ঠানের জন্ম ১৯৪৬ সালের ১০ জুলাই। 

শনিবার বর্ণাঢ্য আয়োজনে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঢামেক পরিবার। ৮১তম ডিএমসি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ঢামেক ক্যাম্পাসের শহীদ ডা. মিলন স্মৃতি অডিটোরিয়ামে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও ঢামেক কে- ৪৩ ব্যাচের শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। 

 প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন।

আজ সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

দেশবার্তা/এসবি/একে


  বিষয়:   ঢামেক  প্রধানমন্ত্রী  তারেক রহমান  ডা. জুবাইদা 


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]