গাজীপুর প্রতিনিধি

জাতীয়

2026-07-12T20:50:00+00:00
2026-07-12T20:50:00+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের সম্মানী দিচ্ছেন এমপি মিলন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম 
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নিজের এক মাসের সম্মানী ভাতা (বেতন) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি এই ঘোষণা দেন।

একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।

ফজলুল হক মিলনের এই আহ্বানে সভায় উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং মানবিক এই উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে এমন সম্মিলিত উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন উপস্থিত ব্যক্তিরা।

সভায় সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।’ 

এ সময় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর এই মানবিক উদ্যোগে দ্রুত সাড়া দেওয়ায় সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]