দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-14T14:27:26+00:00
2026-07-14T15:48:50+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মাসের শেষে আবারও নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৩:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টির পর একটু উঁকি দিয়ে আবারও মুখ ফিরিয়ে নিয়েছে সূর্য। গত ৫ জুলাই থেকে টানা বর্ষণের পর আজ মঙ্গলবার অনেকটাই উজ্জ্বল রাজধানী ঢাকার আকাশ। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই স্বস্তি সাময়িক। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকলেও এরপর আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আকাশ উজ্জ্বল থাকলেও আজ দিনের শেষ ভাগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারী বর্ষণ বিবেচনা করা হয়। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

জানতে চাইলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আগামী শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। তবে বিগত দিনগুলোয় যেমন অতি ভারী বর্ষণ হয়েছে, সে রকম হওয়ার সম্ভাবনা এবার খুবই কম বা ক্ষীণ।’

চলতি জুলাই মাসের বৃষ্টির ধরন সম্পর্কে এই আবহাওয়াবিদ বলেন, ‘বর্ষায় মৌসুমি নিম্নচাপের পর সাধারণত বৃষ্টির প্রবণতা বাড়ে। এবারও তাই হয়েছে। জুলাই মাসে দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। গত কয়েক দিনে যে অতিরিক্ত বৃষ্টি হলো, সেটি মূলত মৌসুমি নিম্নচাপের কারণেই হয়েছে।’

তিনি আরও জানান, এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি তুলনামূলকভাবে দুর্বল থাকবে। ফলে এর প্রভাবে খুব বেশি অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]