স্পোর্টস ডেস্ক

জাতীয়

2026-07-14T18:03:03+00:00
2026-07-15T20:03:50+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
বিশ্বকাপ থেকে ফিরেই ফুটবলারের মৃত্যু, তদন্তে পুলিশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:০৩ পিএম
বিশ্বকাপ ফুটবলের আসর শেষ হতে না হতেই রহস্যজনক মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামসের। কেপ টাউনের একটি বাড়ি থেকে গত শনিবার সকালে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর এই অকালমৃত্যুতে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্ব ফুটবল অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দক্ষিণ আফ্রিকার পুলিশ জানায়, কেপ টাউনের স্কটশে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে জেডেন অ্যাডামসের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ছেলের অকালমৃত্যুতে স্তব্ধ অ্যাডামসের পরিবার। তাঁর বাবা হুয়ানিতো অ্যাডামস স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএকে বলেন, ‘এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিবার এখনো এই শোক কাটিয়ে উঠতে পারেনি। সময়ের সঙ্গে হয়তো আমরা বেঁচে থাকতে শিখব, কিন্তু এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।’ 

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন জেডেন অ্যাডামস। তাঁর দারুণ পারফরম্যান্সে ভর করেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে গত ২৮ জুন কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর।

দেশের প্রতি অ্যাডামসের নিবেদনের কথা স্মরণ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি জানান, গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুর খবর পেয়েছিলেন অ্যাডামস। কিন্তু সেই চরম শোক বুকে চেপেই দেশের হয়ে মাঠে নেমেছিলেন এই তরুণ। অ্যাডামসের এই মানসিক দৃঢ়তার প্রশংসা করার পাশাপাশি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। 

তদন্ত শেষ হওয়ার আগে তাঁর মৃত্যু নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমান না ছড়াতে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।

গত শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ শুরুর আগে জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই ফুটবলারের প্রতি বিশেষ শ্রদ্ধাও জানানো হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]