দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-15T17:00:34+00:00
2026-07-15T20:04:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ছয় দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা, তালিকায় নেই মন্ত্রীর পদত্যাগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৮:০৪ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি।

বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা করার জন্য ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি পালন করছিলেন। তবে সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলের নতুন দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের বিষয়টি রাখা হয়নি। পরিবর্তে তারা ছয়টি দাবি তুলে ধরেছেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যেসব শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের সে সুযোগ নিশ্চিত করা; একই বিষয়ের পুনঃপরীক্ষায় আগের ও নতুন ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করা; প্রশ্নপত্রে ভুল থাকলে সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া; বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার আয়োজন করা; পূর্বঘোষণা ছাড়াই প্রশ্নপত্রের ধরনে পরিবর্তনের বিষয়টি মূল্যায়নে বিবেচনায় নেওয়া এবং পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের অপ্রয়োজনীয় কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]