দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-15T17:36:07+00:00
2026-07-16T14:07:57+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
নির্যাতন বেড়েছে ৫৬ শতাংশ
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ
এইচআরএসএস’র প্রতিবেদন
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ২:০৭ পিএম
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে ৪০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৩৮ জনই শিশু ও কিশোরী। এছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জনকে।

বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগঠনের নিজস্ব তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মোট ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। আগের বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১ হাজার ৪২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রায় ৫৬ শতাংশ বেড়েছে।

এইচআরএসএস জানায়, গত ছয় মাসে ৮৮ জন নারী ও শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। আর যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৪৭৬ জন নারী ও শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় ১৯ জন নারী নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া আত্মহত্যা করেছেন ৩ জন। অন্যদিকে পারিবারিক সহিংসতার শিকার হয়ে ৩২০ জন নারী নিহত ও ২১১ জন আহত হয়েছেন এবং ১৪৭ জন আত্মহত্যা করেছেন। এই সময়ে এসিড সন্ত্রাসের শিকার হয়ে আহত হয়েছেন ৪ জন নারী।

শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে ১ হাজার ৭৭টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩০৫ জন এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে ৭৭২ জন। গত বছর (২০২৫ সাল) একই সময়ে এই সংখ্যা ছিল ৬৭৩ জন, যার মধ্যে নিহত হয়েছিল ১৩২ জন।

মানবাধিকার পরিস্থিতির সার্বিক বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব জাস্টিস বা গণপিটুনি, কারাগার ও হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন এবং সাংবাদিক ও শ্রমিক নির্যাতনের বিষয়গুলো সমাধান করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সমাজের সব স্তরে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]