দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-15T17:55:32+00:00
2026-07-16T14:07:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
পাহাড়ি ঢল ও বন্যায় মৃত্যু বেড়ে ৫৭
আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও দেশের সাত জেলায় সৃষ্ট বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ- এই সাত জেলা বন্যাকবলিত। এর মধ্যে ৫৭টি উপজেলার ৩৩৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা প্লাবিত হয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজারে। সেখানে স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩ জনসহ মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

আহতদের মধ্যে কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ ও রোহিঙ্গা ৫), চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

দুর্যোগকবলিত এলাকায় মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ১১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ৪ হাজার ৭৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সরকার। শুধু কক্সবাজারের জন্যই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। এর বাইরে চট্টগ্রাম জেলায় ত্রাণ হিসেবে নগদ ৬৫ লাখ টাকা, ১ হাজার ২০০ মেট্রিক টন চাল ও ৪৯ হাজার ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ১২ জুলাইয়ের মধ্যে বন্যাদুর্গত সাত জেলায় বিভিন্ন দফায় মোট ১ কোটি ৭৫ লাখ টাকা ও ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৬৪ জেলায় সাধারণ ত্রাণ কার্যক্রমের জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]