দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-18T15:33:38+00:00
2026-07-18T15:33:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কামরুল-এলাহি পরিষদের সাক্ষাৎ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম 
আসন্ন জালালাবাদ এসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে দিনভর নানা তৎপরতার মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কামরুল-এলাহি-জসিম-লোকমান পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ। 

সাক্ষাৎকালে পরিষদের নেতারা তাঁদের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির নানা দিক মন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠক শেষে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁদের নির্বাচনী প্রতিশ্রুতি ও ভাবনার কথা গুরুত্বসহকারে শোনেন। তিনি পরিষদের প্যানেলটির প্রতি তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে কামরুল-এলাহি-জসিম-লোকমান পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার, সহ-সভাপতি (সিলেট) পদপ্রার্থী তোফায়েল খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট জসিম আহমেদ, কোষাধ্যক্ষ পদপ্রার্থী সৈয়দ লোকমান আহমেদ এবং সদস্য পদপ্রার্থী আলাউদ্দিন আল আজাদসহ প্যানেলের অন্যান্য প্রমূখ নেতৃবৃন্দ।

পরিষদের প্রার্থীরা জানান, জালালাবাদ এসোসিয়েশনের ঐতিহ্য রক্ষা এবং প্রবাসীদের কল্যাণে একটি আধুনিক ও কার্যকর সংগঠন গড়ে তোলার লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। 

মন্ত্রীর এই সমর্থন তাঁদের নির্বাচনী প্রচারণায় আরও গতি ও অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]