দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-07-21T13:13:12+00:00
2026-07-24T17:01:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:০১ পিএম
আগামী ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এমন বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ অসত্য, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই ধরনের কোনও সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি বোর্ডের পক্ষ থেকে জারি করা হয়নি বলে পরিষ্কার জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নাম ব্যবহার করে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাইয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নজরে আসার পর পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করেছে, এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।

এই অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির দূরতম কোনও সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই বলেও গণবিজ্ঞপ্তিতে খোলসা করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমের অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ জনগণকে বিশেষ অনুরোধ জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যেকোনও তথ্য সঠিক যাচাই-বাছাই ছাড়া কেউ যেন বিশ্বাস বা শেয়ার না করেন। 

কমিটি জোর দিয়ে জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত সকল প্রশাসনিক সিদ্ধান্ত, সময়সূচির পরিবর্তন, নতুন বিজ্ঞপ্তি ও যেকোনও নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়।

জনস্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের যেকোনো ভুয়া ও গুজব সৃষ্টিকারী তথ্য প্রচার থেকে সকলকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। 

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]