দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2026-07-24T19:40:56+00:00
2026-07-24T20:14:58+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৮:১৪ পিএম
অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন। 

শুক্রবার তাঁর পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই বঙ্গভবন ছেড়ে দেবেন এবং এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

বঙ্গভবন ছেড়ে তিনি পরিবারসহ রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন বলেও নিশ্চিত করেন তিনি।

এর আগে আজ বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

স্পিকার জানান, আজ বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র তাঁর কাছে জমা দেওয়া হয়। পদত্যাগপত্রটি পাওয়ার পর তিনি তা গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]