দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

2026-07-26T18:40:27+00:00
2026-07-26T18:40:27+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১১৬০
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪০ পিএম 
দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০টি শিশু।

আজ (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৭০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৯৪১টি শিশু ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৪৪২ জনের দেহে নিশ্চিতভাবে হামের উপস্থিতি মেলে। এ সময় মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়, যাদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ২ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]