দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

2026-07-28T21:04:19+00:00
2026-07-28T21:04:19+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
২৭ দিনে রেমিট্যান্স এলো ২৫২ কোটি ডলার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে দেশে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ। অর্থের হিসাবে বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে বৈধ চ্যানেলে এসেছে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৫২ বিলিয়ন ডলার) রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময় দেশে এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি জুলাইয়ের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। পরে ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়তে থাকে। মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলার। আর ২৭ দিনে তা বেড়ে ২৫২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ১৮৫ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২০ দশমিক ২ শতাংশ।

এদিকে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। যদিও গত সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রণোদনা অব্যাহত থাকায় প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি জুলাই মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]