দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2025-09-09T13:55:00+00:00
2025-09-10T13:38:51+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক সচিব সফিকুল আলম গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ১:৩৮ পিএম
এবার গ্রেপ্তার করা হল সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে। সাবেক সচিব আবু আলম শহিদ খানকে গ্রেপ্তারের পরের দিনই সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হল সফিকুলকে।  ‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, সেই মামলায় গ্রেপ্তার করা হল এই সাবেক সচিবকে। 

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক বার্তায় ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। একই বার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।

 গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম  জানিয়েছন, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সাথে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।"

ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।

এক সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। অবসরের পর তিনি লেখালেখি ও সংগীত চর্চাতেই বেশি সময় দিচ্ছিলেন। তার লেখা ডজনখানেক বই রয়েছে, নিজের লেখা গনের সিডিও প্রকাশ করেছেন সফিকুল ইসলাম।

গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১‘এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন। সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]