বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয়

2025-09-14T13:07:52+00:00
2025-09-14T17:31:24+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
ডাকসুর প্রথম সভা: সিনেট সদস্য হলেন ৫ ছাত্র প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৭ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৫ ৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাকসুর নবনির্বাচিতদের মধ্যে পাঁচজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে সিনেট সদস্যের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের দপ্তরসংলগ্ন লাউঞ্জে সভা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টার দিকে। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

বৈঠক শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম সুপারিশ করা হয়েছে। তারা হলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ভোট গ্রহণ হয়। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভা আয়োজনের বিষয়টি জানিয়েছে। 

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুতই তারিখ নির্ধারণ করা হবে।

সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]