দেশবার্তা ডেস্ক

জাতীয়

2025-10-08T19:25:20+00:00
2025-10-09T14:16:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সাম্প্রদায়িক অপতথ্যের ৬৯% ছড়িয়েছে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট-পেজ
রিউমর স্ক্যানারের প্রতিবেদন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ০৯.১০.২০২৫ ২:১৬ পিএম
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ ঘিরে ছড়ানো ১৪২টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এরমধ্যে প্রায় ৩৭ শতাংশ (৫২টি) ঘটনায় নারীদের জড়ানো হয়েছে। সাম্প্রদায়িক অপতথ্যগুলো ভারত ও বাংলাদেশ-এ দুদেশ থেকেই ছড়ানো হয়েছে।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রদায়িক অপতথ্যগুলোর প্রায় ৬৯ শতাংশই ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে।

সাম্প্রদায়িক অপতথ্যগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার জানিয়েছে, ৩১ শতাংশ ঘটনাতেই মুসলিম নারীকে হিন্দু হিসেবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে। ৮১ শতাংশ ক্ষেত্রেই এ কাজটি করেছে ভারতীয় পরিচয়ধারী এক্স এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো।

সাম্প্রদায়িক অপতথ্যগুলোয় এমন কিছু ঘটনাও সামনে এসেছে, যেগুলো বাংলাদেশেই ঘটেনি; অথচ দাবি করা হচ্ছিল এগুলো এ দেশেরই ঘটনা। প্রায় ১০ শতাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে, ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছিল, যেখানে নারীকেও জড়ানো হয়েছে। ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়কে সাম্প্রদায়িক আবহে প্রচারের একাধিক নজির পাওয়া গেছে।


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]