দেশবার্তা ডেস্ক

জাতীয়

2025-11-28T16:05:30+00:00
2025-11-29T16:07:30+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
‘কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু এবং তারপর...’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৪:০৭ পিএম
ফাইল ছবি
জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভিযুক্ত আওয়ামী লীগের অন্য নেতাদের দ্রুত বাংলাদেশের বিচার ব্যবস্থার আওতায় আনা হবে বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জুলাই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ ভারত ইতিমধ্যে পরীক্ষা করে দেখছে।


পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আমরা জানি শেখ হাসিনার শক্তিশালী সহানুভূতিশীলরা আছে। তবুও, আমার ক্রমশ প্রত্যয় জাগছে যে যে আসাদুজ্জামান খান কামাল—যিনি “ঢাকার কসাই” নামে পরিচিত—শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।’

তিনি আরও লেখেন, ‘হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের বিষয়ে আরও আলো পড়লে, নির্বিচার হত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্বজুড়ে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করবে।’

প্রেস সচিব দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতা যত টাকাই খরচ করুন না কেন, জবাবদিহি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব হবে না।’ তিনি বলেন, ‘যদি আমরা একটি জাতি হিসেবে জুলাই হত্যার শিকার এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপর এবং নিবদ্ধ থাকি, তবে দায়ী ব্যক্তিদের জন্য পরিণতি এড়ানো কঠিন হয়ে উঠবে।’

শফিকুল আলম বিশ্বাস করেন, এই প্রক্রিয়ার সূচনা হবে আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের মধ্য দিয়ে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]