দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

2025-12-14T17:43:33+00:00
2025-12-15T13:39:58+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের অনুরোধ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১:৩৯ পিএম
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানো নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। 

রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের কাছে এমন আহ্বান জানানো হয়। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। ভারত তাঁকে এমন সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সদস্যদের নির্বাচন বিঘ্ন করতে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও সহায়তার বিষয়টিও হাইকমিশনারকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ অপরাধমূলক কর্মকাণ্ড নিবৃত্ত ও তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর জন্যও ভারতকে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে। 

ভারতের হাইকমিশনার উল্লেখ করেন, তাঁর দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]