দেশবার্তা ডেস্ক

জাতীয়

2026-01-13T15:05:42+00:00
2026-01-14T14:04:41+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার প্রতিবাদ
টেকনাফে গুলিবিদ্ধ শিশু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ২:০৪ পিএম
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। 

মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রদূতকে তলব করে বলা হয়েছে, বাংলাদেশের দিকে বিনা উসকানিতে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের অন্তরায়। ভবিষ্যতে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জানিয়েছে, মিয়ানমার সরকার এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় প্রভাব না ফেলে।

মিয়ানমারের রাষ্ট্রদূত এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]