ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে মোটরসাইকেল উপহার পেয়েছেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো এই ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে ডিজিটাল ড্র’র মাধ্যমে তিনি এই পুরস্কার লাভ করেন।
বুধবার (১১ মার্চ) ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে আতাউরের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন অনুষ্ঠানে অংশ নেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এই বিশেষ অফার চালু করা হয়েছে। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্য থেকে ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রোব থেকে বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত এই অফার চলবে। এ ছাড়া রেমিট্যান্স গ্রহণকারী সব গ্রাহকের জন্য থাকছে নিশ্চিত উপহার।
দেশবার্তা/একে