দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

2026-04-06T17:08:16+00:00
2026-04-06T17:08:16+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বরিশালে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম 
কর্মসংস্থান ব্যাংকের গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগীয় কার্যালয়ের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বরিশালের কাশিপুরের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে ঋণের গুণগত মান নিশ্চিত করে বিতরণ এবং দেশে টেকসই উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, সকলের সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে বরিশাল বিভাগ আরও এগিয়ে যাবে এবং ব্যাংকের বিশেষ কর্মসূচি সফল হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা ও মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে কর্মসূচির সফল বাস্তবায়নে ঋণ আদায়ের হার বৃদ্ধি, শ্রেণিকৃত ও খেলাপি ঋণ আদায় জোরদার এবং মামলাকৃত ঋণ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন।

তিনি প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খান ও মো. মোমতাজ উদ্দিন। 

সভায় সংশ্লিষ্ট অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]