দেশবার্তা ডেস্ক

রাজনীতি

2026-07-23T16:56:07+00:00
2026-07-23T16:56:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র পদপ্রার্থী, ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত তথাকথিত ‘জরিপ প্রতিবেদন’কে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁর কার্যালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে ইশরাক হোসেনকে ‘নেতাকর্মী-বিচ্ছিন্ন’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রতিবাদে দাবি করা হয়, ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একজন জনপ্রিয় ও রাজপথের পরীক্ষিত নেতা। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তাঁর নেতৃত্ব এবং গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর কাছে পরিচিত। মাঠপর্যায়ে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে খাটো করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধাদের অর্জিত মর্যাদা রক্ষা এবং তাঁদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইশরাক হোসেন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা ও ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন বলেও দাবি করা হয়।

প্রতিবাদে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইশরাক হোসেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছেন। গত ১৭ বছরের ফ্যাসিবাদের শিকার নির্যাতিত মানুষকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে পৃথক অধিদপ্তর গঠনের উদ্যোগসহ নিজ নির্বাচনী এলাকা ঢাকা-০৬ এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

এতে আরও উল্লেখ করা হয়, ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, একাধিকবারের সংসদ সদস্য ও মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার সন্তান। ঐতিহ্যগতভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড় বলেও দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল এবং দলটির নেতৃত্ব বাছাইয়ের নিজস্ব নিয়মনীতি রয়েছে। মনগড়া বা কাল্পনিক ‘জরিপ’ তৈরি করে দলের পরীক্ষিত নেতাদের হেয় প্রতিপন্ন করার সুযোগ নেই।

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]