পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে

2026-07-28T10:37:54+06:00
2026-07-28T11:27:38+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না
শেখ হাসিনাকে ইঙ্গিত করে হাসনাত আবদুল্লাহ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩৭ এএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম মুখ্য সংগঠক, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না।’ ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ফিরে আসার বার্তা দিয়ে নেতাকর্মীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে এ কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে, আর তারা গণপিটুনির শিকার হবে।’

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘সংসদে ক্ষমা চাইবেন, আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধও নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতার দায় নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে তাদের অন্যত্র বদলি করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, তার সম্পদের পরিমাণ আগের তুলনায় ২৫ গুণ বেড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি নিরপেক্ষতা নয়, আওয়ামী লীগের মতো দখলভিত্তিক রাজনীতি করতে চায়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার ও অ্যাডভোকেট শাকিল আহমাদ।

দেশবার্তা/এসবি



  বিষয়:   হাসিনা  হাসনাত আবদুল্লাহ  পালিয়ে  আসি  এনসিপি 


সর্বশেষ সংবাদ 

অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
ব্যাংক সংস্কার ও নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার প্রকল্প
গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামে সমন্বয় সভা
সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর অভিমুখে বিক্ষোভ
নভেম্বরের মাঝামাঝিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]