শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে স্কাউট সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম

2026-09-13T20:28:17+06:00
2026-09-13T20:28:17+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে স্কাউট সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত ‘স্কাউট অ্যাডভেঞ্চার ও ডে ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক সচেতনতা তৈরিতে স্কাউট সদস্যদের ভূমিকা রাখতে হবে। স্কাউটে তোমাদের সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে। তোমরা যখন মাঠে নেমে কাজ করবে, তখন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তোমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।’

তিনি স্কাউট সদস্যদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি সৎ, শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষা, মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্যও তাদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্কাউট সদস্যরা বর্ণাঢ্য প্যারেড ও বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন। এ সময় তাদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ক্যাম্পে স্কাউটদের জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রম, প্রশিক্ষণ ও দলীয় কর্মকাণ্ডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কাউট সদস্যদের পক্ষ থেকে মানিকগঞ্জে একটি আধুনিক স্কাউট ভবন ও সুইমিং পুল নির্মাণের দাবি জানানো হয়। খাদ্যমন্ত্রী দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

ক্যাম্পে স্কাউট সদস্যরা যৌতুকবিরোধী সচেতনতামূলক নাটিকা, দেশাত্মবোধক নৃত্য ও বিভিন্ন দক্ষতা প্রদর্শন করেন। এসব পরিবেশনার মাধ্যমে সামাজিক কুসংস্কার ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা এবং তরুণদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সারোয়ার আলম, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল তারিক, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হারুনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্কাউটের কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ঢাকা দক্ষিণে পাটওয়ারী, উত্তরে আসিফ এনসিপির মেয়র প্রার্থী
পাকিস্তানের সঙ্গে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
আবারও ঢাকায় আসছেন ওটিলিয়া

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]