নীলফামারীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা।

2026-09-13T14:45:46+06:00
2026-09-13T14:45:46+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নীলফামারীতে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম 
‘জুলাই হত্যার বিচার কোথায়’—এই দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখা। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ‘আমরা জুলাই যোদ্ধা’র নেতাকর্মী ছাড়াও জুলাই যোদ্ধা, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ‘জুলাই হত্যার বিচার কোথায়’, ‘দাবি একটাই—প্রতিটি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে চৌরঙ্গী মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের যথাযথ রাষ্ট্রীয় সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই। আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা কালক্ষেপণ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
প্রাথমিক শিক্ষকদের পেশাগত উন্নয়নে লুমিনাস গ্রুপের উদ্যোগে সেমিনার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]