সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

আইনজীবিদের সাথে দুর্ব্যবহার অসম্মান করায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

2026-10-29T11:47:32+06:00
2026-10-29T11:47:32+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম 
⏲
সাতক্ষীরা প্রতিনিধি
আইনজীবিদের সাথে দুর্ব্যবহার অসম্মান করায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. মোঃ আকবর আলী। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব অ্যাড. নুরুল আমিন, অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. ইব্রাহিম, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড.  রফিকুল ইসলাম খোকন, অ্যাড. হেলালুজ্জামান, অ্যাড. জাকির, অ্যাড. শাহাজান, অ্যাড. জগলু, অ্যাড. একরাম, অ্যাড. জাহিদুর রহমানসহ অন্য আইনজীবীরা।

বক্তারা বলেন, গত ১ অক্টোবর একটি মামলার শুনানিকে কেন্দ্র করে জ্যেষ্ঠ আইনজীবী আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। এ ছাড়া গত ২৬ অক্টোবর আইনজীবী সমিতির সদস্যসচিব নুরুল আমিনকে এডিসির কক্ষে প্রায় ৪৫ মিনিট আটকে রাখার অভিযোগও তোলেন তাঁরা। 

বক্তারা বলেন, আইনজীবীদের মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিপন বিশ্বাস এর বিরুদ্ধে সাউন্ড প্রিন্সিপাল অফ ল অনুসরণ না করার অভিযোগ রয়েছে। তবে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement