পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার

2026-10-29T11:44:00+06:00
2026-10-29T11:44:00+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম 
⏲
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন সড়ক সরেজমিনে পরিদর্শন করে তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নের সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলের নির্দেশনায় বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া, ৯ নম্বর কলারদোয়ানিয়া ও ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের বিভিন্ন সড়ক পরিদর্শন করা হয়। এ সময় যুগ্ম সচিবের প্রতিনিধি, নাজিরপুর উপজেলা সহকারী প্রকৌশলী এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নাজিরপুর উপজেলার সব ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত সড়কগুলোর তালিকা প্রস্তুত করা হবে। 

তালিকা চূড়ান্ত হওয়ার পর দ্রুত সড়কগুলোর প্রাক্কলন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাক্কলন প্রস্তুত হলে সড়কগুলোর উন্নয়নকাজে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সড়ক নির্মাণ ও সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এসব কমিটির মাধ্যমে উন্নয়নকাজের মান পর্যবেক্ষণ এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। 

এ বিষয়ে নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নাজিরপুরের উন্নয়নবঞ্চিত জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে। পর্যায়ক্রমে সব সড়কের তালিকা তৈরি করে সেগুলোর উন্নয়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে আন্তরিকতার জন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলকে ধন্যবাদ জানান। পজিটিভ পিরোজপুরের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান বলেন, যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিটি ইউনিয়নে মনিটরিং কমিটি গঠনের মাধ্যমে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার কথা জানিয়েছেন।

পাশাপাশি পর্যায়ক্রমে পিরোজপুরের সব উপজেলায় উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। উদ্যোগটি বাস্তবায়িত হলে নাজিরপুর উপজেলার দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত সড়কগুলোর উন্নয়ন ত্বরান্বিত হবে। এতে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নতি এবং স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement