টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিশাল যুব সমাবেশ ও র‍্যালি

2026-10-29T11:52:31+06:00
2026-10-29T11:52:31+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫২ এএম 
⏲
টেকনাফ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের টেকনাফে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিশাল যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টেকনাফের ঐতিহাসিক পুরাতন বাসস্টেশন এলাকায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইয়াবা কারবারি, মানব পাচারকারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, ইয়াবা কারবারি, মানব পাচারকারী, ভূমিদস্যু ও ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন, জমি আত্মসাৎ ও অবৈধভাবে ভূমি দখলের সঙ্গে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, "আপনারা ভালো হয়ে যান, এখনো সুযোগ আছে।সমাবেশে তিনি অপরাধ দমনে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ মানুষের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. আমির আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হাসান ছিদ্দিকী, টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব হাফেজ এনামুল হাসান এবং টেকনাফ পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুকুর।

এ ছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, প্রচার সম্পাদক সিদ্দিক, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মির্জাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ আলী চৌধুরী ও টেকনাফ পৌর যুবদলের সদস্যসচিব মো. আইয়ুব।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়। সমাবেশের পাশাপাশি র‍্যালিরও আয়োজন করা হয়।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement