নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার

2026-10-29T11:57:00+06:00
2026-10-29T11:57:00+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ এএম 
⏲
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮অক্টোবর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে এবং তিনি ওই এলাকায় রুহুর আমিনের বাসায় ভাড়া থাকতো। এদিন রাত ১০টায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ জানায়, সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া  জাল নোট বাজারজাত করার জন্য অবস্থান করছে। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রুহুল আমিনের ভাড়াটিয়া আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। এসময় ভাড়াকৃত বাসায় জব্বারের হেফাজত থেকে উক্ত পরিমাণ জাল নোট উপস্থিত লোকজনের সামনে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছিল। অভিযান চলাকালে গোপন সংবাদে জানা যায় রুহুল আমিনের বাসার ভাড়াটিয়া জাল নোটের কারবার করছে। পরে সেখানে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে ১ হাজার টাকার ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত  মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যেকোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু দণ্ড
ডাব মার্কার এজেন্টরা জামায়াতের এজেন্ট হয়ে গেছে: মির্জা ফয়সল
নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement