শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১০ দিন অবস্থানের পর নিখোঁজ কিশোরী প্রেমিকা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে গিয়ে প্রায় ১০ দিন অবস্থানের পর ১৪ বছর বয়সী এক কিশোরীর

2026-10-29T11:32:05+06:00
2026-10-29T11:32:05+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১০ দিন অবস্থানের পর নিখোঁজ কিশোরী প্রেমিকা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩২ এএম 
⏲
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবিতে কথিত প্রেমিকের বাড়িতে গিয়ে প্রায় ১০ দিন অবস্থানের পর ১৪ বছর বয়সী এক কিশোরীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। কিশোরীর মা বুধবার সংবাদ সম্মেলন করেছেন। এ ঘটনায় কিশোরীর মা মোছা. খাদিজা আক্তার সাতজনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, শ্রীপুরের নিজমাওনা এলাকার মালেকের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি পরিবারের। একপর্যায়ে খাইরুল যোগাযোগ বন্ধ করে দিলে কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

কিশোরীর মা খাদিজা আক্তারের ভাষ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর রাতে তার মেয়ে খাইরুলের বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের কাছ থেকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ রয়েছে। এরপর প্রায় ১০ দিন ওই বাড়িতে অবস্থান করে কিশোরী। এ সময় তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তার মা।

খাদিজা আক্তার জানান, গত ২৬ অক্টোবর দুপুরে মেয়ের খোঁজ নিতে তিনি খাইরুলের বাড়িতে যান। তখন অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার মেয়ে ওই বাড়িতে নেই বলে জানানো হয়। এরপর থেকে কিশোরীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের।

খাদিজা আক্তার বলেন, "আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। তাকে নিয়ে আমি চরম দুশ্চিন্তায় আছি। আমার আশঙ্কা, মেয়ের সঙ্গে কোনো অঘটন ঘটিয়ে মরদেহ গুম করা হয়ে থাকতে পারে।" এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়ে মেয়েকে উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নওগাঁয় জাল নোটসহ ডিবির জালে ধরা
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র‍্যালি
সাতক্ষীরার এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
ভোটগ্রহণ শুরু ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement