দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মো. ইউসুফ আলী, দিনাজপুর

সারাদেশ

সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। এবারের

2026-10-28T12:23:09+06:00
2026-10-28T12:23:09+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম 
⏲
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন।
সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য "হাত ধোয়ার নায়ক হোন" বিষয় কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন এবং আলোচনা সভা।

দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগ এর আয়োজনে ২৮শে অক্টোবর বুধবার সকাল দশটায়  জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায়  একইস্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে হাত ধোয়ার কলা কৌশল ডেমো প্রদর্শন করা হয়। সর্বশেষে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর  সদর উপজেলা প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, জেলা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সাংগঠনের নেতৃবৃন্দ-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement