মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধারকৃত মরদেহ কিশোর মফিজুলের

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত কিশোরের নাম মফিজুল ইসলাম হাওলাদার (১৪)। সে

2026-10-28T11:02:51+06:00
2026-10-28T11:02:51+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধারকৃত মরদেহ কিশোর মফিজুলের
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম 
⏲
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত কিশোরের নাম মফিজুল ইসলাম হাওলাদার (১৪)। সে উপজেলার কামলা গ্রামের দিনমজুর হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঠোডার বাজারসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মফিজুল আর ফিরে আসেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নিহত কিশোরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।

দেশবার্তা/ জেএ


সর্বশেষ সংবাদ 

বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, গুরুত্বপূর্ণ বিনিয়োগ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট ৪০৯
একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
সাংবাদিকদের নিয়ে আইজিপির আপত্তিকর বক্তব্য প্রত্যাহার দাবি
সাধারণ উপকরণে জিয়াবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করলেন গাইবান্ধার যুবক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement