সীতাকুন্ডে লরি চাপায় নারী- শিশুসহ ৫ জন নিহত

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন

2026-10-27T11:33:56+06:00
2026-10-27T11:33:56+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সীতাকুন্ডে লরি চাপায় নারী- শিশুসহ ৫ জন নিহত
চট্টগ্রাম অফিস
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ এএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের যাত্রীদের চাপা দিয়েছে একটি লরি। এতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। নিহতদের মধ্যে চারজন নারী বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। তখন দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, রাতে দুর্ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে এক শিশু ও এক নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগে জাপা‌নের ঘোষণা
রমজানের আগে লিটারে ১৫ টাকা ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ
সীতাকুন্ডে লরি চাপায় নারী- শিশুসহ ৫ জন নিহত

সর্বাধিক পঠিত 

সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement